স্মার্টফোন চুরি ঠেকানোর প্রযুক্তি আনছে স্যামসাং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্টফোন চুরি ও স্মার্টফোন থেকে তথ্য হাতিয়ে নেওয়া ঠেকাতে স্মার্টফোনে বিশেষ প্রযুক্তি আনবে স্যামসাং। গ্যালাক্সি সিরিজের স্মার্টফোনে এ প্রযুক্তি যুক্ত হবে। স্যামসাংয়ের স্মার্টফোন চুরি ঠেকানো প্রযুক্তি ব্যবহারের তথ্য জানিয়েছেন কানাডার অ্যাবসুলিউট সফটওয়্যার নামের একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী জন লিভিংস্টোন। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।সম্প্রতি জন লিভিংস্টোন জানিয়েছেন, অ্যাবসুলিউট সফটওয়্যারের তৈরি বিশেষ ‘অ্যান্টি থেপট ও ডাটা প্রোটেকশন’ সফটওয়্যার ব্যবহার করবে স্যামসাং। এ সফটওয়্যার ব্যবহারের ফলে স্মার্টফোন চুরি করে সহজেই ট্র্যাক করা যাবে এবং স্মার্টফোনের তথ্য সুরক্ষিত থাকবে।চুরি প্রতিরোধী নতুন প্রযুক্তি আনতে কানাডার প্রতিষ্ঠানটির সঙ্গে বিশেষ চুক্তিতে সই করেছে স্যামসাং কর্তৃপক্ষ।