স্মার্টফোন ডিসপ্লেতে নীলকান্তমণি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্রিস্টাল বা স্ফটিক হচ্ছে- স্যাফায়ার। বাংলায় এটি নীলকান্তমণি হিসেবেই পরিচিত। এই স্ফটিক থেকেই স্মার্টফোনের ডিসপ্লে তৈরির পরিকল্পনা করছেন গবেষকেরা।বাণিজ্যিক উত্পাদনের কারণে এ পদার্থটি এখন সুলভ হওয়ায় বর্তমানে কাচের তৈরি ডিসপ্লের পরিবর্তে স্বচ্ছ স্যাফায়ার ব্যবহারের পরিকল্পনা করছেন গবেষকেরা। যুক্তরাষ্ট্রের গবেষকেরা জানিয়েছেন, অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্রিস্টাল হচ্ছে স্যাফায়ার। এটি মজবুত ও দাগ প্রতিরোধী। পদার্থটি সেনাবাহিনীর সাঁজোয়া যানের স্বচ্ছ প্রতিরক্ষা কাজেও ব্যবহার করা হয়। বর্তমানের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোনের ডিসপ্লেতেও একে ব্যবহার করা যাবে। এটি ব্যবহার করলে ডিসপ্লের খরচও যেমন কমবে পাশাপাশি স্মার্টফোনটি পড়ে গেলেও তা ভাঙবে না বা এতে কোনো দাগ পড়বে না। গবেষকেরা ধারণা করছেন, স্যাফায়ার ব্যবহার করে তৈরি ডিসপ্লে অ্যাপলের পরবর্তী আইফোনে ব্যবহূত হতে পারে।