স্মার্টফোন নয় আগ্নেয়াস্ত্র!

বাইরে থেকে মনে হবে পকেটে কোনো স্মার্টফোন রাখা আছে কিন্তু আদতে তা আগ্নেয়াস্ত্র! যুক্তরাষ্ট্রের বন্দুক নির্মাতাপ্রতিষ্ঠান টাওরাস সম্প্রতি কার্ভ নামের বিশেষ নকশার এই আগ্নেয়াস্ত্র তৈরি করেছে। এটি দিয়ে লেজারের মাধ্যমে লক্ষ্যবস্তুতে তাক করা যায়। আর এতে পয়েন্ট ৩৮০ ক্যালিবারের ৭টি গুলি থাকে। এক খবরে এ তথ্য জানিয়েছে আইএএনএস।
মাত্র ৩৯২ মার্কিন ডলার দামের এই বন্দুকটি দেখতে একদম নিরীহ দর্শন। টাওরাস তাদের ওয়েবসাইটে এ বন্দুকটি সম্পর্কে লিখেছে, ‘পরিধেয় বন্দুক’ এবং ‘বিশ্বের প্রথম বাঁকানো আগ্নেয়াস্ত্র’। এটি যুক্তরাষ্ট্রের পেটেন্ট ও ট্রেডমার্ক অফিস থেকে অনুমোদন পেয়েছে। এই আগ্নেয়াস্ত্রটিতে হোলস্টারের পরিবর্তে বেল্ট ক্লিপ রয়েছে বলে এটি সহজেই পকেটে রাখা যায়। পকেটে রাখার জন্য অস্ত্রেয়াস্ত্রটিকে যথেষ্ট নিরাপদ করা হয়েছে বলে দাবি করেছে এর নির্মাতাপ্রতিষ্ঠানটি।