স্মার্টফোন বাজারে কেনাকাটার ধুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার স্মার্টফোন বাজারগুলোতে ক্রেতারা ঘুরছেন, দেখছেন আর কিনছেন—সব মিলিয়ে জমজমাট। বেচাকেনার যেন ধুম লেগেছে স্মার্টফোনের দোকানগুলোতে। বিক্রেতারা জানান, স্মার্টফোনের চাহিদা অনেক থাকলেও ট্যাবের চাহিদা এখন কম। নতুন নতুন বৈশিষ্ট্যের ফোনের প্রতি আগ্রহ বেশি ক্রেতাদের। মাইক্রোসফট লুমিয়া, সিম্ফনি, ওয়ালটন ইত্যাদি স্মার্টফোন বেছে নিচ্ছেন বেশির ভাগ ক্রেতা। গতকাল শনিবার ঢাকার একাধিক বাজার ঘুরে পাওয়া স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের দাম নিচে দেওয়া হলো।