ঈদ সামনে রেখে রাজধানীর বাজারগুলোতে স্মার্টফোন বিক্রির যেন ধুম লেগেছে। স্মার্টফোনের বাজার ঘিরে চলছে কেনাকাটার উৎসব। বেশির ভাগ ক্রেতা কম দামের স্মার্টফোন কিনছেন। বিক্রেতারা জানান, প্রতিনিয়ত বিক্রি বাড়ছে। গতকাল বুধবার রাজধানীর বাজার ঘুরে পাওয়া স্মার্টফোনের দাম নিচে দেওয়া হলো।
স্মার্টফোন
স্যামসাং: গ্যালাক্সি জেওয়ান নেক্সট ৬,৯৯০; জেওয়ান এস ৮,৯৯০ টাকা (ঈদ উপলক্ষে ৮,৪৯০ টাকা); গ্যালাক্সি জেসেভেন ১৯,৯০০ টাকা ও জেসেভেন (২০১৬) ২৪,৯০০ টাকা; গ্যালাক্সি জেটু ১১,৪৯০ (ঈদ উপলক্ষে ১০,৪৯০ টাকা) গ্যালাক্সি জেফাইভ ১৫,৯০০ টাকা ও জে ফাইভ (২০১৬) ২১,৯০০ টাকা। অ্যাপল: আইফোন ফাইভ এসই ১৬ গিগাবাইট (গি.বা।) ৩২,০০০; ও আইফোন ফাইভ এসই ৬৪ গি.বা. ৪০,০০০ টাকা; আইফোন সিক্স ৬৪ গি.বা. ৮৫,২০০; সিক্স প্লাস ১৬ গি.বা. ৮৫,২০০; সিক্স প্লাস ৬৪ গি.বা. ৯৬,৫৭৫ ও সিক্স প্লাস ১২৮ গি.বা. ১,০৮,০০০ টাকা। মাইক্রোসফট: লুমিয়া ৫৪০ ১৩,৯৯০ টাকা। ওয়ালটন: বি১ ১৭,৯৯০; প্রিমো জেড ২৮,৯৯০ ও এক্স২ ১২,৯৯০ টাকা। ওকাপিয়া: আলটিমা ১০,৯৯০; এয়ার ৯,৯৯০ ও ম্যাজিক প্রো ৬,৪৯০ টাকা। অ্যালকাটেল: হিরু ১৭,১০০; আইডলএক্স ১২,৯৯৯ ও আইডল প্লাস ১২,৯৯৯ টাকা। সনি: এক্সপেরিয়া এস ২৫,০০০; পি ২০,০০০; জেড ৩২,৯০০ ও সোলা-১৫,৫০০ টাকা। সিম্ফনি: ই৭৮ ৩,৫৯০; এইচ৬০ ৭,২৯০ ও এইচ২৫০ ৯,৯৯০; এম১ ৬,১৯০; পিসিক্স ৮,৯৯০; পিসিক্স প্রো ১০,৪৯০ ও পিপিসিক্স (২ গি.বা.) ১০,৪৯০ টাকা। ওয়ালটন: আরএক্স-৩ ১৩,৯৯০; আরএক্সটু ১২,৯৯০ ও প্রিমো জেডওয়ান ২৮,৯০০; জিএম ৯,২৯০; এনএক্স২ ১৪,৪৯০; জেএফ৩ ৭,৮৯০; প্রিমো এসথ্রি ১৬,৩৯০; এনএক্স ১৭,৯৯০; এফ-ওয়ান ৮,৯৯০; ই-ওয়ান ৫,২৯০ টাকা; জি এফ ৮,৬৯০; জি৫ ৮,৯০০; জি টু ১২,৫৯০; জি এইচ ৩ ১০,৯৯০ ও জি থ্রি ১০,৯৯০ টাকা। গোল্ডবার্গ: জ্যাপ এফএক্সওয়ান ৬,৯৯৯; ইভিও ভিএক্স টু ৩,৯৪০; ইভিও ভিএক্সওয়ান ৪,৫৯৯; ডিসকভারি জেডএল ৫,৮৯৯; হুয়াওয়ে: পি৮ ৪৯,৯৯০ ও পি লাইট ২২,৪৯০; ওয়াই-৬২৫ ৯,৯৯০; মিনি গ্লোড ১৫,৯০০ ও আনার ৬ প্লাস ৪৪,৪৯০ টাকা। আনার ওয়াই৫সি ৬,৯৯০; আনার হলি ১০,৯৯০; অ্যাসেন্ড ওয়াই৫১১ ৬,৯৯০; অ্যাসেন্ড জি৬১০ ১৩,৫০০; জি৬৩০ ১৫,৪৯০ টাকা। অপ্পো: নিও-৩ ১৪,৮০০; এনওয়ান মিনি ৩৬,০০০; আরওয়ানকে ৩২,০০০; ফাইন্ড৭ ৪৯,৯০০ ও ফইন্ড৭এ ৪১,০০০ টাকা। এলিট: ইভিও এনএক্স-১ ৯,৭৭৭ ও ইভিও-৭০ ৭,১১১ টাকা।
বাজারে নতুন স্মার্টফোন
অ্যাপল: আইফোন ফাইভ এসই ১৬ গি.বা. ৪২,৫০০; ও আইফোন ফাইভ এসই ৬৪ গি.বা. ৫০,০০০ টাকা। উই: এলওয়ান ৪,২৫০; আরওয়ান ৫,৯০০; বিওয়ান ৭,৭০০; ভিওয়ান ৮,৫০০ ও এক্সওয়ান ১৮,৬০০ টাকা। সিম্ফনি: এইচ ৫৮ ৭,৬৪০; এইচ ১৭৫ ১০,৪৯০; পিসিক্স প্রো (৩ জিবি) ১১,৯৯০; ভি৮৫ ৬,৯৯০ ও ভি৪৯ ৫,২৯০ টাকা। হুয়াওয়ে: জিআর ৩ ১৯,৯৯০; জিআর ৫ ২২,৯৯০ ও মেট ৮ ৫৯,৯৯০ টাকা। ওকাপিয়া: সিগনেচার ৯,৯৯০ টাকা৷ শাওমি: নোট থ্রি ১৪ হাজার ৫০০ টাকা ও নোট থ্রি প্রো ১৭ হাজার টাকা। লাভা: আইআরআইএক্স এক্স ৫ ১১,৫০০; এক্স ৯ ১৪,৯৯০; এক্স৮ কিউ ১২,৯০০ ও ৮০০ ৮,৯০০ টাকা। অপ্পো: আরসেভেন ৩৬,০০০।
সংগ্রহ: রাহিতুল ইসলাম