স্মার্টফোন ব্যবসায় মার খাচ্ছে এলজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়া-ভিত্তিক ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান এলজি স্মার্টফোন ব্যবসায় পিছিয়ে পড়েছে। এ নিয়ে টানা পাঁচ প্রান্তিকে প্রতিষ্ঠানটি স্মার্টফোন ব্যবসায় লোকসানের মুখে পড়েছে। স্মার্টফোন ব্যবসায় পিছিয়ে পড়ার কারণে এলজির পুরো প্রাতিষ্ঠানিক প্রবৃদ্ধিই বাধাগ্রস্ত হচ্ছে।এ মুহূর্তে এলজির মোট বাজারমূল্য সাত দশমিক পাঁচ বিলিয়ন ডলার। যা এইচটিসি ও নোকিয়ার মোট মূল্যের এক-তৃতীয়াংশ। যদিও এলজির অন্যান্য ইলেকট্রনিক পণ্যকে এ হিসাবের মধ্যে ধরা হয়েছে।অন্যান্য ইলেকট্রনিক পণ্যের বাজারে এলজি মোটামুটি একটা অবস্থান ধরে রাখলেও বিশ্লেষকদের মতে হ্যান্ডসেটের ব্যবসাই প্রতিষ্ঠানটির এ মুহূর্তে সবচেয়ে বড় উদ্বেগের কারণ।এলজির হ্যান্ডসেট ইউনিট সম্পর্কে বিশ্লেষকদের অভিমত, ‘এই ইউনিটটি বিক্রি করে দিলেও খুব একটা লাভ হবে না এলজির। এদের অবস্থা অনেকটা স্টেশনে এসে ট্রেন ফেল করা যাত্রীর মতো।’হ্যান্ডসেট ব্যবসার উন্নয়নে এলজির কর্তা ব্যক্তিরা ফিলিপস ও নরটেলের মতো প্রতিষ্ঠানগুলোকে ব্যবসায়িক অংশীদার বানানোর চেষ্টা করলেও তারা এলজির সঙ্গে কোনও ধরনের অংশীদারিত্বে আসতে রাজি নয় বলেই জানা গেছে।লোকসানের কারণে এলজি ইতিমধ্যেই তাদের স্মার্টফোন বিক্রির লক্ষ্যমাত্রা ২০ শতাংশ কমিয়ে নিয়ে এসেছে। আপাতত প্রতিষ্ঠানটির সামনে ব্যবসা লাভবান হওয়ার কোনো লক্ষণই স্পষ্ট নয়।এলজি অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে আপটিমাস ২এক্স ও অপটিমাস থ্রিডি নামের দুটি স্মার্টফোন বাজারে আনলেও এগুলো অ্যাপলের আইফোন কিংবা স্যামসাংয়ের গ্যালাক্সির সঙ্গে একেবারেই পেরে উঠছে না। স্মার্টফোন বাজারের সাম্প্রতিক অস্থির অবস্থাও এলজির জন্য আরও বেশি দুঃসংবাদ বয়ে নিয়ে আসছে। যেখানে নকিয়ার মতো প্রতিষ্ঠান এই বাজারে ক্ষতি পুষিয়ে উঠতে মাইক্রোসফটের দ্বারস্থ হচ্ছে সেখানে এলজির ভবিষ্যত্ কী তা ভবিষ্যত্ই বলে দেবে। ওয়েবসাইট।