স্মার্টফোন যখন দূর নিয়ন্ত্রক যন্ত্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইচ্ছে করলেই আপনি আপনার হাতের আইফোন, গ্যালাক্সি ইত্যাদি স্মার্টফোনকে পরিণত করতে পারেন টেলিভিশন কিংবা শীতাতপ যন্ত্রের দূর নিয়ন্ত্রকে। এমনকি সেই দূর নিয়ন্ত্রক দিয়ে আপনি বাড়ির বাইরে থেকেই টেলিভিশন, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ কিংবা চালু করতে পারবেন। শুধু তা-ই নয়, আপনি এখন সেই স্মার্টফোনকে গাড়ি লক করা বা লক খোলার যন্ত্র হিসেবেও ব্যবহার করতে পারেন।অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। সম্প্রতি, বেশ কয়েকটি প্রতিষ্ঠান এমন কিছু পদ্ধতি বাজারে নিয়ে এসেছে, যার মাধ্যমে আপনি আপনার হাতের স্মার্টফোনটিকে বানিয়ে ফেলতে পারেন দূর নিয়ন্ত্রক যন্ত্র। সেই দূর নিয়ন্ত্রক যন্ত্র দিয়ে আপনি আপনার দৈনন্দিন জীবনকে করে তুলতে পারেন স্বাচ্ছন্দ্যময়।হোম অ্যাপ্লায়েন্স অটোমেশনের জন্য বিখ্যাত প্রতিষ্ঠান ক্রেস্ট্রন। এই ক্রেস্ট্রনের মাধ্যমে যেকোনো শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, টেলিভিশন, ডিভিডি এমনকি দরজা-জানালাকেও হাতের স্মার্টফোন দিয়ে দূর নিয়ন্ত্রণের আওতায় আনা যায়। এর মাধ্যমে ক্রেস্ট্রন সেই টেলিভিশন, ডিভিডি প্লেয়ার ও অন্যান্য জিনিসে সেন্সর লাগানো হয়। সেই সেন্সরটি সংযুক্ত থাকে আপনার হাতের আইফোনের অপারেটিং সিস্টেমের সঙ্গে। তখন বোতাম টিপে খুব সহজেই সেই আইফোনটিকে দূর নিয়ন্ত্রক যন্ত্রে পরিণত করা যায়। আইফোনের পাশাপাশি গ্যালাক্সি কিংবা অ্যান্ড্রয়েড-সংবলিত বিভিন্ন স্মার্টফোনেও ক্রেস্ট্রনের সেই সেন্সরটি কাজ করবে।আপাতত যুক্তরাষ্ট্রে ক্রেস্ট্রন এই সেবার জন্য গ্রাহকের কাছ থেকে নিচ্ছে ৯৯ মার্কিন ডলার। ওয়েবসাইট।