স্মার্টফোন যুদ্ধে এলজির ‘অপটিমাস জি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কণ্ঠস্বরের মাধ্যমে ক্যামেরা চালানো যাবে সম্প্রতি এমন একটি স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি। ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার নতুন হার্ডওয়্যারযুক্ত কোয়াড কোর প্রসেসরের স্মার্টফোন ‘অপটিমাস জি’ বাজারে আনার ঘোষণা দিয়েছে এলজি। খবর রয়টার্সের। প্রযুক্তি বিশ্লেষকরা জানিয়েছেন, অ্যাপল, স্যামসাং ও নকিয়ার স্মার্টফোন বাজারের হাড্ডাহাড্ডি লড়াইয়ের এতদিন এলজি তেমন কোনো প্রভাব বিস্তার করতে না পারলেও এবারে ‘অপটিমাস জি’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হবে। ১৪৫ গ্রাম ওজনের ‘অপটিমাস জি’তে রয়েছে ১.৫ গিগাহার্টজের কোয়াড-কোর স্ন্যাপড্রাগন প্রসেসর, ৪.৭ ইঞ্চি মাপের এইচডি ডিসপ্লে। আরো আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, ২ গিগাবাইট র্যাম ও চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক, এনএফসি সুবিধা।অপটিমাস জি চলবে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে। চলতি মাসেই প্রথমে কোরিয়ার বাজারে আসবে এলজির অপটিমাস জি। এর পরপরই জাপান ও যুক্তরাষ্ট্রের বাজারে আসবে অপটিমাস জি। স্মার্টফোনটির দাম হবে ৯০০ ডলার।প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, এলজির শক্তিশালী ও হাই এন্ড বা দামি স্মার্টফোন হিসেবে অপটিমাস জি’কে মটোরোলার ড্রয়েড রেজার, নকিয়ার লুমিয়া ৯২০, স্যামসাংয়ের গ্যালাক্সি এস ৩ ও অ্যাপলের আইফোন ৫ এর সঙ্গে বাজারে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।