স্মার্টফোনে উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্টফোনে বিশেষ উপহারের ঘোষণা দিয়েছে ম্যাক্সিমাস এবং অনলাইন কেনাকাটার ওয়েবসাইট দারাজ ডট কম। এ অফারের আওতায় গ্রাহকেরা প্রতিটি ৯ হাজার ৯৯৯ টাকার আইএক্স ইউএফও মডেলের স্মার্টফোনের সঙ্গে পাবেন থ্রিডি ব্লুটুথ স্পিকার এবং ৮ হাজার ৯৯০ টাকার আইএক্স হেক্সা মডেলের স্মার্টফোনের সঙ্গে উপহার হিসেবে পাবেন চার হাজার মিলি অ্যাম্পিয়ারের পাওয়ার ব্যাংক। গত মঙ্গলবার দারাজ বাংলাদেশে কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ অফার চালুর ঘোষণা দিয়েছেন ম্যাক্সিমাস মোবাইল বিজনেস বিভাগের পরিচালক জয়দীপ গাঙ্গুলি এবং দারাজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুমিত সিং। এই অফারের আওতায় গ্রাহকেরা মোটরসাইকেল ও এলইডি টেলিভিশন জেতারও সুযোগ পাবেন। বিস্তারিত: www.daraz.com.bd/ maximust। অফার চলবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত। বিজ্ঞপ্তি