স্মার্টফোনে ক্যান্ডি ক্রাশের আরেক মজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্মার্টফোনে খেলা যাবে ক্যান্ডি ক্রাশ সোডা সাগা গেম
স্মার্টফোনে খেলা যাবে ক্যান্ডি ক্রাশ সোডা সাগা গেম

ক্যান্ডি ক্রাশ গেমভক্তদের জন্য সুখবর। জনপ্রিয় এই পাজল গেমটির সিক্যুয়েল ‘ক্যান্ডি ক্রাশ সোডা সাগা’ আইওএস ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য উন্মুক্ত করেছে গেম নির্মাতা প্রতিষ্ঠান কিং ডিজিটাল এন্টারটেইনমেন্ট। 

ক্যান্ডি ক্রাশ সোডা সাগা গেমটি ফেসবুকে অক্টোবর মাসে উন্মুক্ত করেছিল কিং ডিজিটাল। ১১ নভেম্বর মঙ্গলবার স্মার্টফোনের জন্য উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি।
কিং ডিজিটাল কর্তৃপক্ষ জানিয়েছে, মূল গেমটির মতো করে সাজানো হয়েছে নতুন এই গেমটি। ক্যান্ডি ক্রাশের মতো এই গেমটিতেও আপনাকে যেন ক্যান্ডির রাজ্যে থাকার অনুভূতি হবে। তিনটি বা চারটি ক্যান্ডি অনুভূমিক বা খাড়াখাড়ি মিলাতে হবে।
গেমটিতে ১৩৫টি লেভেল রয়েছে। এরপর আরও লেভেল বা স্তর যুক্ত করার পরিকল্পনা করেছে গেম নির্মাতা প্রতিষ্ঠানটি।
বিনা মূল্যেই ডাউনলোড করে খেলা যাবে গেমটি। তবে গেমের মধ্যে কেনাকাটা করার সুযোগও রয়েছে। এ ছাড়া ফেসবুক বন্ধুদের কাছ থেকে ‘জীবন’ চেয়েও খেলা যাবে।
কিং ডিজিটাল জানিয়েছে, প্রতি মাসে সক্রিয়ভাবে ক্যান্ডি ক্রাশ গেমটি ব্যবহার করেন ৩৪ কোটি ৮০ লাখ জন। গত প্রান্তিকে ২৬ কোটি ৪০ লাখ ডলার আয় করেছে গেম নির্মাতা প্রতিষ্ঠানটি।