স্মার্টফোনে বাড়তি প্রযুক্তি যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাধিক লেন্স-সুবিধা
একাধিক লেন্স-সুবিধা
সরাসরি সকেটে
সরাসরি সকেটে
পেছনে হাত রেখেও নিয়ন্ত্রণ করা যাবে ফোন
পেছনে হাত রেখেও নিয়ন্ত্রণ করা যাবে ফোন

চোখধাঁধানো সব প্রযুক্তিপণ্য প্রদর্শনীর মাধ্যমে গতকাল শুক্রবার শেষ হলো চার দিনের কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০১৪। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে স্মার্টফোন, ল্যাপটপ, চিপ—এসবের বাইরেও ছিল ব্যতিক্রম কিছু পণ্য।
ব্যতিক্রমী প্রযুক্তির মধ্যে অনেকেরই নজর কেড়েছে স্মার্টফোনে বাড়তি সুবিধা পাওয়ার কিছু প্রযুক্তি। ওয়েবসাইট দেখার সফটওয়্যারে যেমন বাড়তি সুবিধা পেতে ছোট্ট প্রোগ্রাম (অ্যাড-অন) ব্যবহার করা হয়, তেমনি স্মার্টফোনে অ্যাড-অন ব্যবহার করে একেবারেই নতুন কিছু সুবিধা পাওয়া যায়। তবে এই অ্যাড-অন সফটওয়্যার ও বাড়তি যন্ত্রের সমন্বিত ব্যবস্থা। এর মধ্যে একটি ‘ট্রাইকর্ডার’। ক্যালিফোর্নিয়া-ভিত্তিক প্রতিষ্ঠান স্ক্যানডু বিশেষ এ পণ্য এনেছে, যার সাহায্যে স্মার্টফোন দিয়েই করা যাবে ডায়াগোনসিস। ট্রাইকর্ডারে রয়েছে স্কাউট নামের বিশেষ একটি সেন্সর, যা দিয়ে হূৎস্পন্দন, শরীরের তাপমাত্রা, রক্ত চলাচলের অবস্থা ইত্যাদি জানা যাবে। ট্রাইকর্ডারের নিজস্ব কোনো পর্দা নেই। এটি যে কাজ করবে, সেটি দেখা যাবে স্মার্টফোনের পর্দায়।

খাপটাই তৈরি করে দেয় থার্মাল ছবি
খাপটাই তৈরি করে দেয় থার্মাল ছবি

আরেকটি পণ্য নিয়ে এসেছে ইজি গ্যাজেট এবং ওলোক্লিপ নামের দুটি প্রতিষ্ঠান। স্মার্টফোনের জনপ্রিয়তা যখন বেড়েই চলছে, তখন অনেক প্রতিষ্ঠানই চাইছে স্মার্টফোনেই নানা সুবিধার ক্যামেরা, গান শোনার যন্ত্র যোগ করতে। এ সুবিধাকে আরও সহজ করতেই প্রতিষ্ঠান দুটি সিইএসে ফিশআই লেন্সের সুবিধাসহ স্মার্টফোনের খাপ এনেছে। মাইক্রোল্যান্সযুক্ত এ খাপ দিয়ে ফিশআই অ্যাঙ্গেলের ছবি তোলা যাবে। এ ছাড়া এ ক্যামেরার সঙ্গে বিশেষ শব্দ পাওয়া যাবে এমন সুবিধাও রয়েছে এ যন্ত্রে।
বিশেষ অ্যাপসহ আরেকটি স্মার্টফোন খাপও প্রদর্শিত হয়েছে সিইএসে। এর সাহায্যে ব্যবহারকারীরা চাইলে স্মার্টফোনের পেছনে কিংবা এক পাশে স্পর্শ করেই ফোনটা নিয়ন্ত্রণ করতে পারবেন।
স্মার্টফোনে চার্জ না থাকা একটা বড় সমস্যা। এ সমস্যা সমাধানে স্মার্টফোনের পেছনে লাগানো যায় এমন চার্জার পিনযুক্ত ব্যাটারি প্যাক দেখানো হয়েছে এবারের মেলায়। এ ছাড়া ফ্রোং পকেটপ্লাগ নামে একটি বিশেষ যন্ত্র এনেছে, যা স্মার্টফোনে সরাসরি লাগিয়েই চার্জ করা যাবে। এমন আরও চমক জাগানো সব পণ্য প্রদর্শিত হয়েছে এবারের সিইএসে, যেসব যন্ত্র চলতি বছরের মধ্যেই বাজারে পাওয়া যাবে বলে জানা গেছে। —বিবিসি অবলম্বনে কাজী আলম