স্মার্টফোনে মূত্র পরীক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফোন করা ছাড়াও নানাবিধ কাজে ব্যবহার বাড়ছে স্মার্টফোনের। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে এক সম্মেলনে গবেষকেরা জানিয়েছেন, স্মার্টফোন অ্যাপ্লিকেশন ব্যবহার করে মূত্র পরীক্ষা করা যাবে।যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত টেকনোলজি, এডুকেশন অ্যান্ড ডিজাইন বা সংক্ষেপে টেড সম্মেলনে ‘ইউচেক’ নামের এ অ্যাপ্লিকেশনটি দেখানো হয়েছে। ‘ইউচেক’ অ্যাপ্লিকেশনটি তৈরি করেছেন গবেষক মাইশকিন ইনগাওয়ালে।ইনগাওয়ালের ভাষ্য, স্মার্টফোনে ‘ইউচেক’ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে ২৫ ধরনের শারীরিক সমস্যা শনাক্ত করার কাজ করা যাবে। মানুষ ঘরে বসেই স্মার্টফোন অ্যাপ্লিকেশন ব্যবহার করে স্বাস্থ্য পরীক্ষা করতে পারবে। মূত্রে গ্লুকোজ, প্রোটিন ও নাইট্রাইটসহ ১০ টি উপাদানের উপস্থিতি শনাক্ত করতে পারবে এ অ্যাপ্লিকেশনটি।অ্যাপ্লিকেশনটির সাহায্যে মূত্র পরীক্ষার জন্য ব্যবহারকারীকে মূত্র সংগ্রহ করে তাতে টেস্ট স্ট্রাইপটি ডোবাতে হবে। এরপর স্ট্রাইপটির ছবি তুলে তা স্মার্টফোনে বিশ্লেষণ করা যাবে। টেস্ট স্ট্রাইপগুলো অ্যাপ্লিকেশনটির সঙ্গেই সরবরাহ করা হবে। অ্যাপ স্টোর থেকে এ অ্যাপ্লিকেশন ২০ মার্কিন ডলারে ডাউনলোড করা যাবে।অনুন্নত, চিকিত্সা বঞ্চিত এলাকায় মোবাইল ক্লিনিক পরিচালনাকারীরা এ অ্যাপ্লিকেশনটির সাহায্যে সহজেই নানা রোগের চিকিত্সা করতে পারবেন বলেই আশা করছেন গবেষকেরা।