স্মার্টফোনে যাচ্ছে এইচপি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপল ও স্যামসাংয়ের মতো স্মার্টফোন বাজারে নিজেদের দেখতে চান হিউলেট-প্যাকার্ড বা এইচপির প্রধান নির্বাহী মেগ হুইটম্যান। এইচপি শিগগিরই স্মার্টফোন বাজারে আসবে বলে সম্প্রতি ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাত্কারে জানিয়েছেন তিনি। এক খবরে এ তথ্য জানিয়েছে ‘ফোর্বস’ ম্যাগাজিন।মেগ হুইটম্যান বলেন, ‘আমরা স্মার্টফোন তৈরি করতেই পারি। কারণ, পৃথিবীর অনেক দেশে এখন কম্পিউটার বা ট্যাবলেটের পরিবর্তে স্মার্টফোন ব্যবহূত হচ্ছে। পৃথিবীতে এখন অনেক অঞ্চল আছে, যেখানে কম্পিউটার বা ট্যাবলেটের কোনো প্রচলন না থাকলেও মুঠোফোন পৌঁছে গেছে। এইচপি কম্পিউটার নির্মাতাপ্রতিষ্ঠান হিসেবে এ সুযোগ নিয়ে স্মার্টফোন তৈরি করতে পারে।’এদিকে প্রযুক্তিবিশ্লেষকেরা জানিয়েছেন, কম্পিউটারের বাজার ক্রমশ কমে আসছে। তাই কম্পিউটারের বাজারের পাশাপাশি ব্যবসা বিভিন্ন ক্ষেত্রে নিয়ে যাওয়ার জন্য এইচপিকে সংগ্রাম করতে হচ্ছে। এ ক্ষেত্রে স্মার্টফোনের বাজার ধরাটা একটা ভালো সুযোগ হতে পারে।হুইটম্যান বলেন, ‘এইচপি কোনো ক্ষেত্রেই খুব বেশি ভালো করতে পারছে না। আমরা মানুষের কাছে সব ধরনের প্রযুক্তিপণ্য নিয়ে যেতে পারছি না। তাই এন্টারপ্রাইজ বাজারের দিকে এখন এইচপির মূল লক্ষ্য।’ তিনি বলেন, ‘আমাদের যেসব ক্ষেত্রে সুবিধা কম, সে ধরনের বাজারে আমরা এখনই ঢুকব না। অ্যাপল, স্যামসাংয়ের মতো প্রতিষ্ঠানগুলো স্মার্টফোনের বাজারে ভালো করছে। ভবিষ্যতে এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একসঙ্গে কাজ করার জন্য চেষ্টা করছি আমরা।’