স্মার্টফোনে যোগাযোগ করবে গাছ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনার বাড়ির বারান্দায় টবে রোপণ করা প্রিয় ফুলগাছটির যত্ন নেন নিয়মিত। কিন্তু কখনো যদি যত্ন-আত্তি কম পড়ে, বা আপনি এর যত্ন নিতে ভুলে যান, সে ক্ষেত্রে গাছে লাগানো সেন্সর আপনাকে মনে করিয়ে দেবে গাছের কোন মুহূর্তে কী প্রয়োজন। সম্প্রতি গবেষকেরা এমন একটি সেন্সর তৈরি করেছেন । এ সেন্সর স্বল্প শক্তির ব্লুটুথ প্রযুক্তিনির্ভর।খবর প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার।গবেষকেরা জানিয়েছেন, নতুন এ সেন্সর গাছের প্রয়োজন অনুযায়ী পানি, সূর্যের আলো, তাপমাত্রা, সার-সংক্রান্ত প্রয়োজনীয় যাবতীয় তথ্য জানাতে সক্ষম। সেন্সরটি স্মার্টফোন বা ট্যাবলেটের অ্যাপ্লিকেশনে তথ্য পাঠাতে পারে। যুক্তরাষ্ট্রের প্যারোট নামের একটি প্রযুক্তি উদ্যোক্তা প্রতিষ্ঠান ‘ফ্লাওয়ার পাওয়ার’ নামের এ অ্যাপ্লিকেশনটি তৈরি করেছে।যুক্তরাষ্ট্রের লাসভেগাসে সম্প্রতি অনুষ্ঠিত সিইএস মেলায় স্মার্টফোনে গাছের এ যোগাযোগ-পদ্ধতিটি প্রদর্শন করেছিল প্যারোট।