স্মার্টফোনেই ফটোশপ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাচস্ক্রিন সুবিধার স্মার্টফোনে ফটোশপ ব্যবহার করার সুবিধা যুক্ত করছে অ্যাডোবি। স্মার্টফোনের মেমোরিতে স্বল্প জায়গা দখল করবে ফটোশপের নতুন সংস্করণ। অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোনে ব্যবহূত ফটোশপের নতুন এ সংস্করণটির নাম হবে ‘ফটোশপ টাচ’।প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেটের একটি প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েড ও আইফোনে ফটোশপ টাচ ব্যবহূত হবে। তবে উইন্ডোজ ফোনে কবে নাগাদ আসবে তা এখনও ঠিক করেনি অ্যাডোবি কর্তৃপক্ষ। ফটোশপের স্মার্টফোন সংস্করণে ইউজার ইন্টারফেসে পরিবর্তন এনেছে অ্যাডোবি। স্মার্টফোনের অ্যাপ্লিকেশন আকারে ফটোশপ সফটওয়্যারটি ডাউনলোড করতে অর্থ খরচ করতে হবে।