স্মার্টফোনের জন্য অলিম্পিক অ্যাপস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক গেমস। বিশ্বের বিভিন্ন দেশের ক্রীড়াপ্রেমী থেকে শুরু করে অনেকেরই নজর এখন এ আসরের দিকে। অলিম্পিকের নানা খবর প্রিয় স্মার্টফোনে পেতে বিবিসি চালু করেছে অলিম্পিক অ্যাপস। লন্ডন ২০১২ অলিম্পিক অ্যাপস নামের এ অ্যাপসটি অ্যান্ড্রয়েড, আইওএস-চালিত স্মার্টফোনে ব্যবহার করা যাবে। এ ছাড়া ব্ল্যাকবেরির জন্যও রয়েছে বিশেষ অ্যাপস। অলিম্পিকের সর্বশেষ তথ্যসহ বিভিন্ন অনলাইন ও অফলাইনে পাওয়া যাবে, এমন নানা বৈশিষ্ট যুক্ত করা হয়েছে অ্যাপসটিতে। নানা ধরনের দারুণ সুবিধার এ অ্যাপসটির মাধ্যমে প্রায় ২৪টি আয়োজনের সরাসরি সম্প্রচার দেখা যাবে। এ ছাড়া প্রতিদিনের বিভিন্ন আয়োজনের সময়সূচি, সর্বশেষ খবর, গুরুত্বপূর্ণ মুহূর্তের রেকর্ডের খবর, দেশভিত্তিক খেলোয়াড়দের সম্পর্কে খবর ইত্যাদি জানা যাবে। অ্যাপসের ব্যবহারকারীদের জন্য সরাসরি সম্প্রচার বর্ণনা ইত্যাদি বার্তা আকারে দেখতে পাবেন। সর্বশেষ খবরগুলো অফলাইনেও পড়া যাবে। বিবিসি নিউজের মহাব্যবস্থাপক ফিল ফার্নেলি জানান, ‘অ্যাপস ব্যবহারকারীরা যাতে সুন্দরভাবে সম্প্রচার, খবর ইত্যাদি পেতে পারে, তার সব ধরনের সুবিধাই অ্যাপসটিতে যুক্ত করা হয়েছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা http://goo.gl/7Zbk3 ঠিকানা থেকে এবং আইওএস ব্যবহারকারীরা http://goo.gl/oO6Vo ঠিকানা থেকে অ্যাপসটি নামাতে পারবেন। —বিবিসি অবলম্বনে কাজী আশফাক আলম