স্মার্টফোনের জন্য বিক্রি কমেছে ডিজিটাল ক্যামেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্টফোনের দাপটে যুক্তরাষ্ট্রে অপেক্ষাকৃত কমদামি ক্যামেরা ও ক্যামকর্ডারের বিক্রি কমে গেছে।একটি গবেষণা সংস্থার বরাত দিয়ে বিবিসি অনলাইন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে স্মার্টফোনের বিক্রি এতটাই বেড়েছে যে এ কারণে ক্যামেরার বিক্রি গত নভেম্বর মাসে প্রায় ১৭ শতাংশ কমে গেছে। ২০১০ সালের একই সময়ে বিক্রি হওয়া ক্যামেরার সঙ্গে তুলনামূলক বিশ্লেষণে এই চিত্র বেরিয়ে এসেছে।সংস্থাটি আরও জানিয়েছে, গত বছরের এই সময়ে বিক্রি হওয়া পকেট ক্যামকর্ডারের সঙ্গে তুলনামূলক বিশ্লেষণে এ হার ১৩ শতাংশ।গবেষণা সংস্থাটি অনলাইনে জরিপ চালিয়ে জানতে পেরেছে, ব্যবহারকারীরা ঘুরতে-ফিরতে ছবি ও ভিডিও করার কাজটি এখন নিজের স্মার্টফোন দিয়ে সারতেই অধিক স্বাচ্ছন্দ্যবোধ করছেন।তবে ব্যবহারকারীরা এও জানিয়েছেন, যেকোনো ছুটিতে বাইরে বেড়াতে গেলে তারা এখনো ছোট ডিজিটাল ক্যামেরাকেই অগ্রাধিকার দেন।স্মার্টফোনের কারণে ডিজিটাল ক্যামেরার বিক্রি কমে যাওয়ার কারণ হিসেবে বিশ্লেষকেরা বলেছেন, বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে স্মার্টফোনের মাধ্যমে ছবি তত্ক্ষণাত্ আপলোড করতে পারার সুবিধার কারণেই ডিজিটাল ক্যামেরার চেয়ে স্মার্টফোনের প্রতি ব্যবহারকারীদের আগ্রহ বেড়ে গেছে।