স্মার্টফোনের জন্য রিমোট কন্ট্রোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্মার্টফোনর জন্য রিমোট কন্ট্রোলার ‘গেকো’
স্মার্টফোনর জন্য রিমোট কন্ট্রোলার ‘গেকো’

ভারতের প্রযুক্তি উদ্যোক্তারা সম্প্রতি ক্ষুদ্রাকার একটি যন্ত্র তৈরি করেছেন যা স্মার্টফোনের রিমোট কন্ট্রোলার হিসেবে ব্যবহার করা যায়। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, উদ্যোক্তারা তাঁদের তৈরি ক্ষুদ্রাকার এ যন্ত্রটির নাম রেখেছেন ‘গেকো’। এ যন্ত্রটি ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে সংযোগ রাখে।
গোকোর নির্মাতাদের দাবি, এ যন্ত্রটিকে এমনভাবে প্রোগ্রাম করা যায় যা স্মার্টফোন খুঁজে পেতে, স্মার্টফোনের মাধ্যমে নিজের ছবি তুলতে বা হোম সিকিউরিটি সিস্টেমের ক্ষেত্রেও ব্যবহার করা যায়। এটি মোশন ডিটেক্টর হিসেবে কাজ করে যা মোবাইল ফোনে সংকেত পাঠাতে পারে।

অ্যালকাটেল ওয়ান টাচ হিরোর জন্য রিমোট কন্ট্রোলার
অ্যালকাটেল ওয়ান টাচ হিরোর জন্য রিমোট কন্ট্রোলার

আইফোন ৪এস থেকে শুরু করে পরবর্তী প্রজন্মের আইফোন ও অ্যান্ডয়েড জেলিনির্ভর স্মার্টফোন সমর্থন করে ‘গেকো’।
এর আগে চলতি বছরের সেপ্টেম্বর মাসে মোবাইল ফোন নির্মাতা অ্যালকাটেল তাদের ছয় ইঞ্চি মাপের ওয়ান টাচ হিরো স্মার্টফোনের সঙ্গে একটি রিমোট কন্ট্রোলার বাজারে আনার কথা জানিয়েছিল।