স্মার্টফোনের জন্য সৌরবিদ্যুৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্মার্টফোনের ব্যাটারির চার্জ নিয়ে যাঁদের অভিযোগ, তাঁদের জন্য এসেছে নতুন ব্যবস্থা। এতে সৌরবিদ্যুতে চার্জ হবে স্মার্টফোনের ব্যাটারি। এমনিতেই কথা বলার পাশাপাশি ইন্টারনেট চালু থাকলেই দ্রুত চার্জ ফুরিয়ে যায় স্মার্টফোনের। তাই চার্জও দিতে হয় বার বার। এ সমস্যা থেকে মুক্তি পেতে সম্প্রতি একদল গবেষক দুই স্তরবিশিষ্ট এক ধরনের ‘সোলার ফিল্ম’ তৈরি করেছেন। এটি যেকোনো ধরনের কাচের ওপর বসানো যাবে। পাতলা এই ফিল্মগুলো সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করবে, যার মাধ্যমে স্মার্টফোনে চার্জ দেওয়া সম্ভব। এ ফিল্মগুলো স্মার্টফোনের পর্দায় স্থাপন করা যাবে। তবে এ পদ্ধতি ঠিক কতটা কার্যকর হবে, সে বিষয় নিয়ে যথেষ্ট সন্দিহান স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো। —ম্যাশেবল