স্মার্টফোনের বহনযোগ্য চার্জার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গেডমি ব্র্যান্ডের এলিট পি১০ মডেলের স্মার্টফোনের চার্জার বাজারে এসেছে। ডুয়েল ইউএসবি আউটপুটের এ চার্জার দিয়ে স্মার্টফোন, এমপিথ্রি, এমপিফোর ইত্যাদি চার্জ করা যাবে।
সহজে বহনযোগ্য এবং সহজ ব্যবহার সুবিধাযুক্ত চার্জারটিতে রয়েছে ১০০০০এমএএইচ লিথিয়াম-পলিমার ব্যাটারি-সুবিধা। স্পিড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের আনা ২৪১ গ্রাম ওজনের চার্জারটির দাম তিন হাজার ৮০০ টাকা। —বিজ্ঞপ্তি