স্মার্টফোনের বাজারে বৃষ্টি কোনো ব্যাপার না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ সামনে রেখে বেড়েছে স্মার্টফোনের বিক্রি। টানা দুই দিনের বৃষ্টিও বেচাকেনায় তেমন কোনো প্রভাব ফেলেনি। ঢাকার স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের বাজারগুলোয় গিয়ে গতকাল শনিবার ক্রেতাদের ভিড়ই দেখা গেল। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে মিরপুর থেকে আসা সুফিয়া তনু বললেন, ‘কয়েক দিন আগেই স্যামসাং এ ফাইভ স্মার্টফোনটি দেখে গিয়েছিলাম আজ কিনে ফেললাম।’ গতকাল বাজার ঘুরে পাওয়া স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের দাম নিচে দেওয়া হলো।
স্মার্টফোন
স্যামসাং: গ্যালাক্সি এ ফাইভ ৩০,৯০০; গ্যালাক্সি এ সেভেন ৩৯,৯০০; গ্যালাক্সি এস ৬ ৬৯,৯০০; গ্যালাক্সি ই৫ ২৪,৯০০; গ্যালাক্সি ই৭ ২৯,৯০০; গ্যালাক্সি নোট থ্রি ৬৩,০০০; নোট ফোর ৮০,০০০; গ্র্যানপ্রিমো ১৯,৯০০ টাকা। কোর টু ১৪,৫০০ ও কেজুম ৪৭,০০০ টাকা। গ্যালাক্সিএ ৩ ২৫,৯০০ ও এ৫ ৩০,৯০০ টাকা। জেড ১ ৬,৯০০; জে১ ১১,৯০০ টাকা। অ্যাপল: আইফোন ফাইভ-এস ১৬ জিবি ৬৫,৫০০; আইফেন সিক্স ১৬ জিবি ৭৩,৮০০ ও আইফেন সিক্স ৬৪ জিবি ৮৫,২০০; সিক্স প্লাস ১৬ জিবি ৮৫,২০০; সিক্স প্লাস ৬৪ জিবি ৯৬,৫৭৫ ও সিক্স প্লাস ১২৮ জিবি ১০৮,০০০ টাকা। মাইক্রোসফট: লুমিয়া ৭৩০ ২১,৫০০; লুমিয়া ৫৩৫ ১১,৫০০; লুমিয়া ৫৩২ ৯,৫০০; লুমিয়া-৫৩৫ ১১,৫৯৯; লুমিয়া-৫২৫ ১২,৫০০; লুমিয়া-৬৩০ ১২,৯০০; লুমিয়া-৬২৫ ১৯,৫০০; লুমিয়া-৯২৫ ৩২,০০০; লুমিয়া-১০২০ ৪২,০০০ টাকা। সনি: এক্সপেরিয়া এস ২৫,০০০; পি ২০,০০০; জেড ৩২,৯০০ ও সোলা-১৫,৫০০ টাকা। ব্ল্যাকবেরি: বোল্ড ৯৭০০ ৩৫,০০০; বোল্ড টাচ ৯৯০০ ৪৩,০০০ ও জেট ১০ ৫৫,০০০ টাকা। সিম্ফনি: জেড ৫ ১৪,৯৯০; এইচ ২০০ ১২,৯৯০; ভি৫৫ ৬,৫৯০; ডব্লিউ-১৬ ৪,৫০০; ডব্লিউ-৭২ ৭,৯০০; ডব্লিউ-২৮ ১০,৯৯০; ডব্লিউ-১৩০ ১০,৯৯০; ডব্লিউ-১৬০ ১২,৯৯০; ডব্লিউ-১২৮ ৮,৯৯০; ডব্লিউ-৬৯ কিউ ৫,৮৪০ ও জেডআইভি ২২,৯৯০ টাকা। ওয়ালটন: জিএম ৯,২৯০; এনএক্স ২ ১৪,৪৯০; জেএফ ৩ ৭,৮৯০; প্রিমো এস থ্রি ১৬,৩৯০; এনএক্স ১৭,৯৯০; জি৫ ৮,৯০০; জি টু ১২,৫৯০; জি এইচ ৩ ১০,৯৯০ ও জি থ্রি ১০,৯৯০ টাকা। গোল্ডবার্গ: জ্যাপ এফএক্সওয়ান ১০,৫৯৯; ইভিও ভিএক্ টু ৪,০৪৯; ইভিও ভিএক্সওয়ান ৪,৫৯৯; ডিসকভারি জেডএল ৭,৪৫০ টাকা। হুয়াই: আনার হলি ১২,৭৫০; অ্যাসেন্ড ওয়াই ৫১১ ৬,৯৯০; অ্যাসেন্ড জি৬১০ ১৩,৫০০; জি৬৩০ ১৫,৪৯০; জি৭৩০ ১৬,৫০০; জি৭০০ ১৯,৯৯০; ও অ্যাসেন্ড মেট ২২,৯৯০; অ্যাসেন্ড পি৬ ২৪,৯৯০ টাকা। অপ্পো: নিও-৩ ১৪,৮০০ ও ফইন্ড৭এ ৪১,০০০ টাকা।
ট্যাবলেট
অ্যাপল: আইপ্যাড মিনি ১৬ জিবি ৪৬,০০০; আইপ্যাড টু ১৬ জিবি ৪৭,০০০; ফোর ৮ জিবি ৩৯,০০০; ৩২ জিবি ৬২,০০০ ও ৬৪ জিবি ৬৯,৫০০ টাকা। স্যামসাং: গ্যালাক্সি ট্যাব ফোর ৭.০ ৮ জিবি ২৮,৫০০; ট্যাব ফোর-১০.১ ১৬ জিবি ৪০,০০০ ও ট্যাব এস-১০.১ ৬৩,০০০ টাকা। আসুস: ফোন প্যাড ৭ ইঞ্চি৮ জিবি ১৩,০০০ ও নেক্সাস সেভেন ওয়াই-ফাই থ্রিজি ৩৬,০০০ টাকা। ফুজিৎসু: ট্যাব এম ৫৩২ ৬০,৫০০ টাকা। এইচপি: এলিটপ্যাড ৯০০ ৩২ জিবি ৯২,০০০ টাকা। সনি: এসজিপিটি থ্রি ৩৯,০০০ ও এসজিপি টু ৪৯,০০০ টাকা। লেনোভো: এ৭-৫০ ৭ ইঞ্চি৮ জিবি ১৭,৫০০; ইয়োগা ৮ ২৭,৫০০ ও ইয়োগা ১০ ২৯,৫০০ টাকা। তোশিবা: এটি-১০০ ৪১,৫০০ টাকা।  
সংগ্রহ: রাহিতুল ইসলাম