স্মৃতি ফিরিয়ে আনতে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হারানো স্মৃতি ফিরিয়ে আনতে মস্তিষ্কের নির্দিষ্ট অংশ প্রতিস্থাপনের প্রচেষ্টায় যথেষ্ট অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। তাঁদের দাবি, স্মৃতিভ্রংশ (আলঝেইমার) রোগীর ক্ষেত্রে এ ধরনের চিকিৎসা ফলপ্রসূ হবে। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর অধীন গবেষণা প্রতিষ্ঠান ডারপার একদল গবেষক মস্তিষ্ক প্রতিস্থাপনের লক্ষ্যে ১০ কোটি মার্কিন ডলার অর্থায়নে পরিচালিত এক গবেষণায় নিয়োজিত রয়েছে। প্রকল্পটির ব্যবস্থাপক জাস্টিন সানচেজ বলেন, যুদ্ধক্ষেত্রে অনেক সেনা মস্তিষ্কে আঘাত পেয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। ভবিষ্যতে মস্তিষ্কের নির্দিষ্ট অংশ প্রতিস্থাপনের মাধ্যমে তাঁদের ওই স্মৃতি ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে। ইরাক ও আফগানিস্তান ফেরত প্রায় তিন লাখ মার্কিন সেনা এ ধরনের চিকিৎসাপদ্ধতির সুফল পাবেন। এএফপি।