স্মৃতিশক্তি বাড়াতে দরকার আত্মবিশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতীতের মেসি-নেইমারের গোলের বৃত্তান্ত চাইলেই গড় গড় করে বলে দিতে পারেন, ছোটবেলায় পড়া গল্প-কবিতাও মনে আছে হুবহু। কিন্তু কাল রাতে পাঠ্যবইয়ে যা পড়েছেন, তা ভুলে যান রাত না পেরোতেই। পরীক্ষার পড়া মুখস্থ করতে গিয়ে একেবারে গলদঘর্ম অবস্থা। অথচ স্মৃতিশক্তি তো আপনার এত খারাপ নয়। এ সমস্যা কার না আছে?
চিকিৎসাবিজ্ঞান বলছে, আসলে আপনি যে পড়াটি বা কাজটি পছন্দ করেন না বা অবচেতনে মনে রাখতে চান না, কিংবা যা আপনি মনে রাখতে পারবেন না বলে আগে থেকেই ধরে রেখেছেন, সেগুলো মনে রাখা আসলেই কঠিন। কিন্তু এ সমস্যা থেকে কি উত্তরণের উপায় নেই?
-আপনি যে বিষয়টি পড়ছেন, তার প্রতি আগে নিজের আগ্রহ সৃষ্টি করতে হবে এবং আত্মবিশ্বাস অর্জন করতে হবে যে আপনি পারবেন। এই প্রাথমিক ইতিবাচক চিন্তাই আপনার মনোযোগ বাড়াতে অনেক সাহায্য করবে।
-স্মৃতিশক্তি বাড়ানোর কিছু কৌশল রয়েছে। যেমন: ছোটবেলায় রংধনুর সাতটি রঙের নাম মনে রাখতে গিয়ে কেউ ‘বেনীআসহকলা’ শব্দটি শিখিয়ে দিয়েছিল। অন্যান্য পড়ার ক্ষেত্রেও সুবিধা অনুযায়ী শব্দ বা ‘কি ওয়ার্ড’ তৈরি করুন এবং তা মনে রাখার চেষ্টা করুন। সেই সূত্র ধরে পুরো পড়াটি মনে পড়বে।
-পড়া মনে রাখার একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি হচ্ছে ‘এসকিউ৩আর’ (SQ3R) পদ্ধতি। এই পদ্ধতিতে কোনো অধ্যায় পড়ার আগে পৃষ্ঠাগুলোয় একবার নজর বুলিয়ে নিতে হবে। এর পর সেই অধ্যায় থেকে আপনি কী পড়তে বা শিখতে পারেন বা কি শিখবেন বলে আশা করেন, তা প্রশ্নের আকারে নিজের মনে বা খাতায় সাজিয়ে নিন।
-কোনো বিষয় শুধু টানা মুখস্থ না করে বিষয়টি বুঝে পড়ার চেষ্টা করুন।
-একবার মনোযোগ দিয়ে পড়ার পর বই বন্ধ রেখে আবার মনে মনে ঝালাই করে নিন। মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা