স্যান্ডি-দুর্গতদের জন্য লুসির ইন্টারনেট ক্যাফে, চার্জিং স্টেশন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি যুক্তরাষ্ট্রে আঘাত হানা ঘূর্ণিঝড় স্যান্ডির কবলে পড়া বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ১১ বছর বয়সী লুসি ওয়াকোইয়াক। বিদ্যুত্হীন জনপদে মোবাইলে চার্জ দেওয়ার জন্য অস্থায়ী ব্যবস্থা ও ইন্টারনেট ব্যবহার করার সুবিধাযুক্ত একটি অস্থায়ী ইন্টারনেট ক্যাফে খুলেছে ১১ বছরের লুসি। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, হবোকেনের বাসিন্দা লুসি তাঁর বাবার সহযোগিতায় বাড়ির সামনে যে ইন্টারনেট ক্যাফে ও চার্জিং স্টেশন বানিয়েছে, সেখানে এসে প্রতিবেশী-সহ অনেক দুর্গত মানুষই মোবাইলে চার্জ দিতে পারছেন। উল্লেখ্য, একমাত্র লুসিদের ব্লকেই বিদ্যুত্ ব্যবস্থা সচল রয়েছে। মোবাইলে চার্জ বা ইন্টারনেট ব্যবহার করার সুবিধা দেওয়ার জন্য সামান্য অর্থ নিচ্ছে লুসি। এ অর্থের পুরোটাই রেড ক্রসে দান করবে সে।