স্যামসংয়ের উপহার ও ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঈদ উপলক্ষে এখন টেলিভিশনে বিশেষ ছাড় ও উপহার দিচ্ছে স্যামসাং। টিভিসহ স্যামসাংয়ের যেকোনো কনজ্যুমার ইলেকট্রনিক পণ্য কিনে সঙ্গীসহ বালি ভ্রমণের সুযোগ পাওয়া যাচ্ছে। এ ছাড়া প্রতিদিন একটি ৩২ ইঞ্চি কার্ভড টিভি জেতার সুযোগ রয়েছে। যেকোনো স্মার্ট টিভি কিনে বেঙ্গল ডিজিটাল কেব্লের এইচডি ডিজিটাল সংযোগ অথবা ডোজ ইন্টারনেটের ১০ এমবিপিএস গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগসহ বিনা মূল্যে তিন মাস ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। যেসব এলাকায় এই দুটি সেবা নেই সেসব এলাকার ক্রেতারা ২ হাজার টাকা মূল্য ছাড় পাবেন। এ ছাড়া যেকোনো টিভিতে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে স্যামসাং। বিজ্ঞপ্তি