স্যামসাং আনছে গ্যালাক্সি প্লেয়ার ৫.৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত বার্লিনে বসবে আইএফএ ট্রেড ফেয়ার। এ মেলা উপলক্ষে আগেভাগেই বিভিন্ন পণ্যের ঘোষণা দেওয়া শুরু করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান স্যামসাং। প্রথম ঘোষণা দেওয়া স্যামসাংপণ্যটি হচ্ছে গ্যালাক্সি প্লেয়ার ৫.৮।৫.৮ ইঞ্চি মাপের মাল্টিমিডিয়া প্লেয়ারটিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহূত হয়েছে। উন্নত রেজুলেশনের ডিসপ্লে, বড় মাপের ব্যাটারিযুক্ত গ্যালাক্সি প্লেয়ারে থাকছে ১৬ ও ৩২ গিগাবাইট তথ্য সংরক্ষণ সুবিধা, মাইক্রোএসডি স্লট, সামনের দিকে ভিজিএ ক্যামেরা, আইসক্রিম স্যান্ডউইচচালিত টাচ উইজার্ড, ওয়াই-ফাই, ব্লুটুথ ৪.০, ১ গিগাবাইট র‌্যাম ও প্লেস্টোর সমর্থন সুবিধা। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।স্যামসাংয়ের গ্যালাক্সি প্লেয়ারের ক্ষেত্রে ৫.৮ হবে পঞ্চম সংস্করণ। এ সিরিজে অন্য সংস্করণগুলো হচ্ছে গ্যালাক্সি প্লেয়ার৪, গ্যালাক্সি প্লেয়ার৫, গ্যালাক্সি প্লেয়ার ৪.২ এবং গ্যালাক্সি এস ওয়াই-ফাই ৩.৬।অবশ্য আন্তর্জাতিক বাজারে ঠিক কবে থেকে এ মাল্টিমিডিয়া প্লেয়ারটি উন্মুক্ত হতে যাচ্ছে এবং এর দামের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি স্যামসাং।