স্যামসাং আনছে ১০ ইঞ্চি নেক্সাস ট্যাব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুগল ও স্যামসাং একজোট হয়ে নেক্সাস ব্র্যান্ডের ১০ ইঞ্চি মাপের একটি ট্যাবলেট বাজারে আনতে পারে। অ্যাপলের তৃতীয় প্রজন্মের আইপ্যাডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই এ পরিকল্পনা করেছে গুগল ও স্যামসাংয়ের কর্মকর্তারা। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান এনপিডি ডিসপ্লেসার্চের গবেষক রিচার্ড শিমের বরাতে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ অনলাইন।বিশ্লেষক রিচার্ড শিম জানিয়েছেন, স্যামসাংয়ের তৈরি ১০.১ ইঞ্চি মাপের নেক্সাস ট্যাবলেটটি পিক্সেল ঘনত্বের দিক থেকে অ্যাপলের সর্বশেষ বাজারে আনা নিউ আইপ্যাডকে ছাড়িয়ে যাবে। ট্যাবলেট বাজারে আসার ফলে গুগল ও স্যামসাংয়ের এ বন্ধন আরও দৃড় হবে বলেই মনে করছেন রিচার্ড শিম।উল্লেখ্য, এখন পর্যন্ত ‘নেক্সাস ৭’ ট্যাবলেট বাজারে আনতে কম্পিউটার নির্মাতা আসুসের সঙ্গেই জোট বেঁধেছে গুগল। এছাড়াও স্যামসাংয়ের সঙ্গে গ্যালাক্সি নেক্সাস স্মার্টফোন নিয়েও কাজ করছে গুগল।