স্যামসাং আনছে ‘গ্যালাক্সি এস টু প্লাস’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যালাক্সি সিরিজে নতুন একটি স্মার্টফোন যুক্ত করার ঘোষণা দিয়েছে স্যামসাং। নতুন স্মার্টফোনটির নাম হবে ‘গ্যালাক্সি এস টু প্লাস’। অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেমনির্ভর এ স্মার্টফোনটি হবে গ্যালাক্সি এস টু স্মার্টফোনটির উন্নত সংস্করণ। গ্যালাক্সি এস টু স্মার্টফোনটি অ্যান্ড্রয়েডের জিঞ্জারব্রেড অপারেটিং সিস্টেমনির্ভর।৪.৩ ইঞ্চি মাপের সুপার অ্যামোলেড ডিসপ্লেযুক্ত ‘গ্যালাক্সি এস টু প্লাস’ স্মার্টফোনটি গ্যালাক্সি এস টু-এর তুলনায় সফটওয়্যারের দিক থেকে উন্নত হবে। ‘গ্যালাক্সি এস টু প্লাস’ স্মার্টফোনটিতে বেশ কিছু স্মার্ট ফিচার যুক্ত করার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।স্মার্টফোনটির আনুষ্ঠানিক ঘোষণা দিলেও এর দাম ও কবে নাগাদ বাজারে আসবে সে তথ্য এখনও প্রকাশ করেনি স্যামসাং কর্তৃপক্ষ।