স্যামসাং আনছে ‘স্টার ৩’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে আসছে স্যামসাংয়ের স্টার ৩ স্মার্টফোন। স্টার ৩ স্মার্টফোনটি জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই বাজারে পাওয়া যাবে।এক বিজ্ঞপ্তিতে স্যামসাং জানিয়েছে, টাচ সুবিধার এই স্মার্টফোনটি ব্যবহার বান্ধব। ৩ ইঞ্চি স্ক্রিনের স্মার্টফোনটি থেকে সহজে এসএমএস করা, বিভিন্ন অ্যাপ্লিকেশন ডাউনলোড ও গেম খেলার জন্য সুবিধা রয়েছে।স্মার্টফোনটিতে দুটি সিম ব্যবহার করা যায়। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রেও ৩.২ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত স্টার ৩-এ ভালো সুবিধা পাওয়া যাবে। বাজারে এর দাম পড়বে ৯ হাজার ৯৯০ টাকায়।