স্যামসাং আনল নোট ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামসাংয়ের প্রেসিডেন্ট ডিজে লি গ্যালাক্সি নোট ৪ দেখাচ্ছেন
স্যামসাংয়ের প্রেসিডেন্ট ডিজে লি গ্যালাক্সি নোট ৪ দেখাচ্ছেন

বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা স্যামসাং ইলেকট্রনিকস আজ বুধবার জার্মানির বার্লিনে গ্যালাক্সি নোট স্মার্টফোনের নতুন সংস্করণ ‘নোট ৪’ উন্মুক্ত করেছে।
ধাতব কাঠামোর স্মার্টফোনটির ডিসপ্লে ৫.৭ ইঞ্চি মাপের। নতুন স্মার্টফোনটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে তা গেমারদের আকর্ষণ করে। এর জন্য স্টাইলাস পেনকে আরও উন্নত করা হয়েছে। বড় স্ক্রিনের সুবিধা নিয়ে যাতে মাল্টিটাস্কিং করা যায়, তার জন্য বেশ কিছু ফিচার এসেছে নোট ফোরে।

স্মার্টফোনটির পেছনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। বার্লিনে অনুষ্ঠিত আইফা সম্মেলনে নতুন স্মার্টফোন উন্মুক্ত করেন স্যামসাং ইলেকট্রনিকসের বিপণন বিভাগের প্রধান ডিজে লি। নতুন স্মার্টফোন প্রসঙ্গে লি বলেন, ‘স্যামসাং উদ্ভাবনের গতি সব সময় ধরে রাখবে এবং গতি ক্রমশ ত্বরান্বিত হবে।’ অনুষ্ঠানে গ্যালাক্সি নোট ৪-এর একটি সীমিত সংস্করণ দেখানো হয়েছে যার কোনা বাঁকানো। স্যামসাং নোটের এই সংস্করণটিকে বলছে ‘গ্যালাক্সি নোট এজ’। বার্লিনের অনুষ্ঠানে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটও প্রদর্শন করেছে স্যামসাং। নতুন পণ্যের দাম সম্পর্কে এখনো কোনো তথ্য জানায়নি দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।