স্যামসাং-আলীবাবার যৌথ উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোবাইল পেমেন্ট সিস্টেম
মোবাইল পেমেন্ট সিস্টেম

মোবাইল পেমেন্ট সিস্টেম নিয়ে চীনের আলীবাবা গ্রুপ ও দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইলেকট্রনিক যৌথভাবে পারস্পরিক সহযোগিতার পরিকল্পনা করছে। গতকাল শুক্রবার স্যামসাং ও আলীবাবা এ বিষয়ে চুক্তি করেছে বলে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। দুটি প্রতিষ্ঠানের চুক্তি অনুযায়ী, স্যামসাংয়ের স্মার্টফোনে আলীবাবার মোবাইল পেমেন্ট সিস্টেম আলীপে ব্যবহারের সুবিধা থাকবে। স্যামসাং কর্তৃপক্ষ অবশ্য এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।