স্যামসাং এনেছে 'মাই গ্যালাক্সি' অ্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মাই গ্যালাক্সি’ অ্যাপ
‘মাই গ্যালাক্সি’ অ্যাপ

সম্প্রতি দেশের স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ‘মাই গ্যালাক্সি’ নামে একটি অ্যাপ উন্মুক্ত করেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। এটি মূলত গ্রাহকের সঙ্গে সম্পর্ক ব্যবস্থাপনার (সিআরএম) অ্যাপ। অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে বিভিন্ন কনটেন্ট, পণ্যে ছাড়সহ নানা সুবিধা পাবেন ব্যবহারকারী।

স্যামসাংয়ের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন বলেন, গ্রাহকের কাছে দৈনন্দিন নানা সেবা সহজে পৌঁছে দিতে এ অ্যাপ উন্মুক্ত করা হয়েছে। স্যামসাং সবসময়ে নতুন উদ্ভাবনের মাধ্যমে গ্রাহকদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

গুগল প্লে স্টোরে মাইগ্যালাক্সি বাংলাদেশ লিখে সার্চ দিতে হবে। ইনস্টল করার পর অ্যাপটিতে সাইনইন করে গ্রাহকের ফোন নম্বর দিতে হবে। বিজ্ঞপ্তি।