ভালো মানের ছবি তোলার জন্য সাধারণত স্মার্টফোনের ক্যামেরায় সব সুবিধা তেমনভাবে থাকে না। ছবি তোলার গুণগত মান ভালো করার জন্য এবং এসব সমস্যা দূর করার জন্য স্যামসাং ইলেকট্রনিকস এবার বাজারে এনেছেনিজের ছবি নিজে তোলা যায়—এমন নতুন ‘সেলফি’ ক্যামেরা এনএক্স মিনি। ভালো মানের ছবি তোলার জন্য যা যা প্রয়োজন, তার সবই আছে এ ক্যামেরায়। এটি বড় কোনো স্মার্টফোনের তুলনায় খুব বেশি ভারী নয়, কিন্তু মানসম্পন্ন একটি ডিজিটাল ক্যামেরার সব বৈশিষ্ট্যই এতে আছে। এটি শূন্য দশমিক ৮৯ ইঞ্চি পুরু এবং কোনো লেন্স ছাড়া এর ওজন ৫ দশমিক ৬ আউন্স। এটি এতই পাতলা যে এর জন্য ভিন্ন প্রক্রিয়ায় লেন্স ব্যবস্থাপনা করতে হয়েছে।
এই ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ফিক্সড, অর্থাৎ স্থায়ী লেন্স। সবচেয়ে মজার ব্যাপার হলো, এর এলসিডি পর্দা ১৮০ ডিগ্রিরও বেশি বাঁকানো যায়। ফলে, নিজের ছবি তোলার সময় ব্যবহারকারীরা নিজেকে পর্দায় দেখতে পাবে এবং অনায়াসেই পছন্দমতো ছবি তুলতে পারবে। এটি ২০ দশমিক ৫ মেগাপিক্সেলের ছবি তুলতে সক্ষম। এ ছাড়া এটি ১০৮০ পি ফরম্যাটে প্রতি সেকেন্ডে ৩০ ফ্রেমে ভিডিওচিত্র ধারণা করতে পারে।
শুধু তা-ই নয়, ছবি তোলার পর তা ইন্টারনেটে অন্যদের জন্য পাঠানোর দরকারি ব্যবস্থাও রয়েছে। ৯ মিলিমিটার লেন্সসহ এই ক্যামেরার দাম পড়বে ৪৪৯ ডলার এবং ৯ থেকে ২৭ মিলিমিটার লেন্সসহ এর দাম পড়বে ৫৪৯ ডলার।
—ম্যাশেবল অবলম্বনে প্রদীপ সাহা