স্যামসাং ও আমরা নেটওয়ার্কসের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোবাইল সুরক্ষা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করছেন স্যামসাং ও আমরা নেটওয়ার্কসের কর্মকর্তারা
মোবাইল সুরক্ষা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করছেন স্যামসাং ও আমরা নেটওয়ার্কসের কর্মকর্তারা

সম্প্রতি গ্রাহককে অনলাইন, বিটুবি ও নকস সেবা দিতে স্যামসাং মোবাইল বাংলাদেশ ও আমরা নেটওয়ার্ক লিমিটেড চুক্তি সই করেছে।

ঢাকায় আমরা নেটওয়ার্কসের কার্যালয়ে স্যামসাং ইলেকট্রনিকসের পরিচালক সিএস মুন ও আমরা কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ চুক্তি স্বাক্ষর করেন। এ সময় স্যামসাংয়ের ব্যবস্থাপক  এস এইচ সং, আমরার প্রধার আর্থিক কর্মকর্তা সৈয়দ বখত ও প্রধান নির্বাহী শারফুল আলম উপস্থিত ছিলেন।

স্যামসাং কর্তৃপক্ষ এই চুক্তি সম্পর্কে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চুক্তির মাধ্যমে বাংলাদেশে নকস সেবা, ই-স্টোর ব্যবস্থাপনা এবং বিটুবি ব্যবসা করবে স্যামসাং। প্রসঙ্গত,  নকস হচ্ছে, মোবাইল এন্টারপ্রাইজ সুরক্ষা ব্যবস্থা যার মাধ্যমে মোবাইল পণ্যের নিরাপত্তা ও ব্যবস্থাপনা করা যায়। আমরা নেটওয়ার্কস লিমিটেড ই-স্টোরের মাধ্যমে স্যামসাং পণ্য বিক্রি ও চ্যানেল ব্যবস্থাপনার কাজ করবে।