স্যামসাং কোর আই ৫ আলট্রাবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বাজারে এসেছে স্যামসাংয়ের লোটাস সিরিজের এনপি৫৩০ইউ৪সি-এস০২বিডি মডেলের আলট্রাবুক। ইনটেল কোর আই ৫ প্রসেসরনির্ভর আলট্রাবুকটিতে রয়েছে চার গিগাবাইট ডিডিআর৩ র্যাম, ৭৫০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ২৪ গিগাবাইট এসএসডি, সুপার মাল্টি ডিভিডি রাইটার।উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমনির্ভর ১৪ ইঞ্চি মাপের আলট্রাবুকটির দাম ৮৫ হাজার টাকা। আলট্রাবুকটি কিনলে এক বছরের বিক্রোয়োত্তর সেবা দিচ্ছে বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস।