স্যামসাং গ্যালাক্সির নতুন অতিথি ‘এস ৩’ স্মার্টফোন (ভিডিও)
স্মার্টফোন ও ইলেকট্রনিকস পণ্য নির্মাতা স্যামসাং গ্যালাক্সি সিরিজে নতুন পণ্য হিসেবে ‘এস ৩’ স্মার্টফোনের ঘোষণা দিয়েছে। ৪ দশমিক ৮ ইঞ্চি মাপের এই স্মার্টফোনে রয়েছে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ আইসক্রিম স্যান্ডউইচ।বিবিসি জানায়, গত বৃহস্পতিবার লন্ডনে একটি অনুষ্ঠানে নতুন স্মার্টফোনটির ঘোষণা দিয়েছে স্মার্টফোন রাজ্যে প্রাধান্য বিস্তারকারী কোরীয় প্রতিষ্ঠানটি।অনুষ্ঠানের আগে স্যামসাং অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের কাছে পাঠানো কার্ডে জানিয়েছিল, ‘আসুন এবং পরবর্তী গ্যালাক্সির সঙ্গে পরিচিত হন।’গ্যালাক্সি এস ৩ স্মার্টফোনটিতে রয়েছে ‘আই ট্র্যাকিং’ প্রযুক্তি। এর মাধ্যমে ব্যবহারকারী তাঁর চোখের সাহায্যে স্মার্টফোনের স্ক্রিন স্থির রাখতে পারবেন।গ্যালাক্সি এস ৩ সম্পর্কে স্যামসাং জানিয়েছে, প্রকৃতি থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি এই স্মার্টফোনে ১ দশমিক ৪ গিগাহার্টজের কোয়াড কোর এক্সিনস ৪২১২ প্রসেসর, ৪ দশমিক ৮ ইঞ্চি সুপার অ্যামোলিড ডিসপ্লে, ১ গিগাবাইট র্যাম, উন্নত ব্যাটারি, ওয়াই-ফাই, ব্লুটুথ ও থ্রিজি সুবিধা রয়েছে। উল্লেখ্য, ৪ জি সংস্করণ চলতি মাসের শেষদিকে বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে স্যামসাং।১৩৩ গ্রাম ওজন ও ৮ দশমিক ৬ মিলিমিটার পুরুত্বের স্মার্টফোনটিতে ফিচার হিসেবে রয়েছে ফেস রিকগনিশন প্রযুক্তি, পেছনের দিকে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ৮ মেগাপিক্সেল ও সামনের দিকে ১.৯ মেগাপিক্সেল ক্যামেরা, ‘এস ভয়েস’ নামে ভয়েস কন্ট্রোল প্রযুক্তি। চলতি মাসের শেষ দিকে ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কয়েকটি দেশে গ্যালাক্সি এস ৩ স্মার্টফোনটি বাজারে আসবে। স্মার্টফোনটির দামের বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি স্যামসাং।স্যামসাং জানায়, দ্রুতগতির প্রসেসর ও স্মার্ট ফিচার থাকায় নতুন গ্যালাক্সি ৩ স্মার্টফোনটি অ্যাপলের নতুন মোবাইল আইফোন ৪ এস ও নকিয়ার লুমিয়া ৯০০-এর সঙ্গে বাজারে প্রতিযোগিতা করতে সক্ষম হবে।