স্যামসাং তথ্যপ্রযুক্তি পণ্যে কম্পিউটার সোর্সের সেবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামসাংয়ের তথ্যপ্রযুক্তি পণ্যের বিক্রয়োত্তর সেবা দেবে কম্পিউটার সোর্স লিমিটেড। এ সেবা দিতে গত বৃহস্পতিবার রাজধানীর লালমাটিয়ায় ‘স্যামসাং সার্ভিস সেন্টার’ ইউনিটের উদ্বোধন করেন স্যামসাং ইলেকট্রনিকসের বাংলাদেশ ব্রাঞ্চের ব্যবস্থাপনা পরিচালক চুন সু মুন। এ সময় কম্পিউটার সোর্সের পরিচালক আসিফ মাহমুদ, এ ইউ খানসহ অনেকে উপস্থিত ছিলেন। সার্ভিস সেন্টারের ব্যবস্থাপক মোহাম্মদ জামিল জানান, ৩২ হাজার বর্গফুটের এ সেবাকেন্দ্রে নোটবুক, প্রিন্টার, মনিটর ও ক্যামেরা সার্ভিসিংয়ের জন্য চারটি আলাদা এলাকা রয়েছে। পণ্য গ্রহণ ও পরামর্শ দেওয়ার জন্য নিচতলায় রয়েছে আলাদা কেন্দ্র। আবার ০৯৬১২৩০০৩০০ নম্বরে ফোন করেও প্রয়োজনীয় পরামর্শ নেওয়া যাবে।—বিজ্ঞপ্তি