স্যামসাং-নকিয়ার যুদ্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যালাক্সি এস ফোর বনাম লুমিয়া
গ্যালাক্সি এস ফোর বনাম লুমিয়া

স্যামসাংয়ের গ্যালাক্সি এস ৪ স্মার্টফোনে আগুন ধরে যাওয়ার ঘটনার একটি ভিডিওচিত্র নিয়ে নকিয়া ও স্যামসাংয়ের মধ্যে রীতিমতো যুদ্ধ শুরু হয়েছে। এই ভিডিওচিত্রটি সরিয়ে ফেললে নতুন একটি স্মার্টফোন দেবে স্যামসাং আর এই ভিডিওটি চালু রাখলে নকিয়া তাদের জনপ্রিয় লুমিয়া স্মার্টফোন দেওয়ার ঘোষণা দিয়েছে। এক খবরে জানিয়েছে এনডিটিভি।
স্যামসাং গ্যালাক্সি এস৪ স্মার্টফোনের দুর্ঘটনার শিকার হয়েছিলেন মার্কিন নাগরিক রিচার্ড ওয়াগেন্ড। তাঁর দাবি, স্যামসাং গ্যালাক্সি এস ৪ স্মার্টফোন চার্জ দেওয়ার সময় হঠাত্ তাতে আগুন ধরে যায়। এ ঘটনার ভিডিওচিত্র ধারণ করে ইউটিউবে পোস্ট করেন তিনি। ওয়াগেন্ডের স্মার্টফোনটির ওয়ারেন্টি থাকার পরও তা বদলে দেওয়ার শর্ত হিসেবে ভিডিওটি মুছে দিতে বলে স্যামসাং।
রিচার্ড ওয়াগেন্ড দাবি করেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলেও এই দুর্ঘটনার জন্য স্মার্টফোন বদল করতে চাইলে স্যামসাংয়ের কাস্টমার কেয়ার থেকে আশানুরূপ সাড়া পাইনি। আমার দাবির পরিপ্রেক্ষিতে তাঁদের পাঠানো জবাব নিয়ে আরেকটি ভিডিও ইউটিউবে পোস্ট করার পর বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমের নজরে আসে।’
ওয়াগেন্ডের সঙ্গে স্যামসাংয়ের এই শর্তের মধ্যে যুক্তরাষ্ট্রের নকিয়া ইউনিটের পক্ষ থেকে এই টুইট করে ভিডিও অনলাইনে রেখে দেওয়ার জন্য লুমিয়া ফোনের অফার দেওয়া হয়।
নকিয়া ইউএসের করা টুইটে ওয়াগেন্ডকে লুমিয়া স্মার্টফোন বিনা মূল্যে দেওয়ার কথা বলা হয় ও গ্রাহকের সন্তুষ্টি অর্জন করতে নকিয়ার অভিজ্ঞতা নেওয়ার জন্য বলা হয়।
অবশ্য নকিয়ার এই অফার ও ওয়াগেন্ডের দাবি সম্পর্কে স্যামসাং কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।