স্যামসাং নিয়ে এল নতুন এলইডি মনিটর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বাজারে স্যামসাং নিয়ে এল নতুন এলইডি মনিটর। গত রোববার রাতে রাজধানীর একটি হোটেলে স্যামসাংয়ের পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড নতুন মনিটর বাজারে ছাড়ার ঘোষণা দেয়।পাশাপাশি স্মার্টের ডিলারদের সম্মেলনও হয়েছে। অনুষ্ঠানে স্যামসাং ইলেকট্রনিকস কোম্পানি লিমিটেডের ঢাকা অফিসের ব্যবস্থাপনা পরিচালক কে এইচ লি বলেন, ‘স্যামসাং পণ্য তৈরিতে সব সময় পরিবেশকে গুরুত্ব দিয়ে থাকে। তাই মনিটরের ক্ষেত্রে সর্বশেষ প্রযুক্তি হিসেবে স্যামসাং বাজারে এনেছে এলইডি প্রযুক্তি।’ স্মার্ট টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান মাজহারুল ইসলাম জানান, এখন থেকে দেশের বাজারে স্যামসাংয়ের এলইডি মনিটর পাওয়া যাবে। এতে স্মার্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বক্তব্য দেন।মাল্টিমিডিয়া উপস্থাপনা, লেজার শো এবং ফ্যাশন শোর মাধ্যমে এলইডি মনিটরকে তুলে ধরা হয়।অনুষ্ঠানে স্মার্টের ডিলারদের মধ্যে চলতি বছরের দ্বিতীয়ার্ধে লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে পুরস্কার দেওয়া হয়। —হাসান ইমাম