স্যামসাং প্রিন্টার কিনলে বিনামূল্যে মুঠোফোন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামসাং ব্র্যান্ডের এমএল১৮৬৬ ডব্লিউ মডেলের লেজার প্রিন্টার কিনলে স্যামসাং ই১২০৫ বা নগদ অর্থ ছাড় পাওয়া যাচ্ছে। সম্প্রতি বাজারে আসা স্যামসাং ব্র্যান্ডের নতুন এ প্রিন্টারটি ওয়াই-ফাই প্রযুক্তি সমর্থন করে। স্যামসাংয়ের নতুন এমএল১৮৬৬ ডব্লিউ মডেলের লেজার প্রিন্টার বিপণন করছে স্মার্ট টেকনোলজি। ১০ হাজার টাকা দামের এই প্রিন্টারের সঙ্গে বিশেষ অফার ঘোষণা করেছে বিপণনকারী প্রতিষ্ঠানটি।প্রিন্টারে ফিচার হিসেবে রয়েছে ১৮ পিপিএম প্রিন্টিং স্পিড, ৬৪ মেগাবাইট মেমোরি, ৩০০ মেগাহার্টজ প্রসেসর, ১২০০*১২০০ ডিপিআই রেজ্যুলুশন।