স্যামসাং বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি স্যামসাং বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন স্যাংওয়ান ইউন। এর আগে বাংলাদেশে এই পদে ছিলেন চুন সু মুন।
স্যাংওয়ান ইউন প্রায় দুই দশক ধরে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাংয়ে কাজ করছেন।
ইউন বলেন, ‘স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের প্রধান হিসেবে কাজ করার সুযোগ পেয়ে আমি খুব আনন্দিত। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের এমন অগ্রগতি হচ্ছে, যেখানে পেছনে ফিরে তাকানোর কোন অবকাশ নেই। আমরা দেশের ডিজিটাল বিপ্লবের গুরুত্বপূর্ণ অংশীদার হতে আগ্রহী।’