স্যামসাং মোবাইল ও ট্যাবে ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামসাং গ্যালাক্সি এস ৫
স্যামসাং গ্যালাক্সি এস ৫

আগস্ট মাসে কয়েকটি পণ্যের ক্ষেত্রে মূল দামের চেয়ে কিছুটা দাম কম রাখছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। স্যামসাং গ্যালাক্সি এস৫, গ্যালাক্সি নোট ৩, গ্যালাক্সি এস৪ মিনি এবং গ্যালাক্সি নোট প্রো কেনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ছাড় পাওয়া যাবে। স্যামসাং কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
৬০ হাজার টাকার স্যামসাং গ্যালাক্সি এস৫ পাওয়া যাবে  ৫০ হাজার টাকায়, ৩৭ হাজার টাকার গ্যালাক্সি এস৪ মিনি পাওয়া যাবে ২৯,৬০০ টাকায়, ৬৩ হাজার টাকার গ্যালাক্সি নোট ৩ পাওয়া যাবে ৫৩ হাজার টাকায় এবং ৭৯ হাজার ৯০০ টাকার গ্যালাক্সি নোট প্রো ১২.২ পাওয়া যাবে ৭১,৯০০ টাকায়। এই সুযোগ থাকছে আগস্ট মাসজুড়ে। এই সুযোগ শুধু নগদ অর্থে কেনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। যাঁরা মাসিক কিস্তিতে কিনতে চান তাঁদের ক্ষেত্রে ছাড় থাকবে না।
বর্তমানে স্যামসাংয়ের নতুন পণ্যের মধ্যে রয়েছে গ্যালাক্সি এস ৫ ও গ্যালাক্সি নোট প্রো ১২.২। স্যামসাং এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস৫ এ আছে ১.৯ গিগাহার্টজ অক্টা কোর প্রসেসর। পানি ও ধুলা প্রতিরোধী এ ডিভাইসটিতে আছে ফিংগার স্ক্যানার এবং বায়োমেট্রিক স্ক্রিন লকিং ফিচার। গ্যালাক্সি এস৫ এ আছে ৫.১ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং অটো ফোকাস, সিলেকটিভ ফোকাস এবং এইচডিআর প্রিভিউ সুবিধার ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।
ফ্ল্যাগশিপ ট্যাব গ্যালাক্সি নোট প্রো ১২.২  ইঞ্চি মাপের স্ক্রিনযুক্ত। এতে আছে ৩ জিবি র্যাম। অ্যান্ড্রয়েড ৪,৪ অপারেটিং সিস্টেমনির্ভর এই ট্যাবে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। পাশাপাশি এইচডি ভিডিও সুবিধাসহ ২ মেগাপিক্সেল  ফ্রন্ট ক্যামেরা। ৯৫০০ এমএএইচ ব্যাটারি থাকায় ১২ ঘণ্টা পর্যন্ত চার্জ সুবিধা পাওয়া যায়।