স্যামসাং মোবাইলের পরিবেশক হল ফেয়ার ডিস্ট্রিবিউশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যামাসং মোবাইলের জাতীয় পরিবেশক হিসেবে কাজ শুরু করেছে পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্যামসাং বাংলাদেশ।
১৮ মার্চ ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড ও স্যামসাং বাংলাদেশ একটি চুক্তি সই করেছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চ অফিসের ব্যবস্থাপনা পরিচালক সি এস মুন ও মহাব্যবস্থাপক এস এইচ সং। ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আলম আল মাহবুব ও প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।
স্যামসাং মোবাইল যাতে সহজেই গ্রাহকের কাছে পৌছানো যায় এ লক্ষে কাজ করার আশা প্রকাশ করেন প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা।