স্যামসাং মোবাইলের মোড়কে থাকবে বাংলাদেশি নকশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামসাং লোগো
স্যামসাং লোগো

বাংলাদেশে মোবাইল ফোন মোড়কজাত (ইউনিট বক্স) করতে প্রথমবারের মতো বাংলাদেশি নকশা ব্যবহার করার উদ্যোগ নিয়েছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। দেশে ‘মেক ফর বাংলাদেশ’ ব্র্যান্ড প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হিসেবে ‘স্যামসাং স্টুডিও’ নামের একটি উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
স্যামসাংয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশীয়ভাবে মোবাইল ফোনের প্যাকেজিং ডিজাইন করতে ‘স্যামসাং স্টুডিও’ শীর্ষক একটি ক্যাম্পেইন চালু করেছে তারা। এই উদ্যোগটি বাংলাদেশে স্যামসাংয়ের পণ্য ও সেবাতে স্থানীয়দের আরও সম্পৃক্ত করবে। ‘স্যামসাং স্টুডিও’ নামের এই প্রতিযোগিতাটি বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীদের অনলাইন পোর্টালের মাধ্যমে ডিজাইন জমা দিতে হবে। ডিজাইনিং, মার্কেটিং ও আর্ট বিশেষজ্ঞ একদল বিচারকের মাধ্যমে বিজয়ীকে নির্বাচন করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চূড়ান্তভাবে নির্বাচিত নকশাটি একটি অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচন করা হবে। বিজয়ী পাবেন নগদ এক হাজার মার্কিন ডলার। চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারীরাও পাবেন পুরস্কার। দুই রানার আপ পাবেন গ্যালাক্সি জে৭ হ্যান্ডসেট এবং শীর্ষ ১০ জন পাবেন স্যামসাংয়ের পক্ষ থেকে সার্টিফিকেট। নির্বাচিত ডিজাইনটি বাংলাদেশে স্যামসাং হ্যান্ডসেটের মোড়কে ব্যবহৃত হবে।