স্যামসাং ল্যাপটপ কিনলে মোবাইল ফোন ফ্রি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ল্যাপটপের কিনলে মোবাইল ফোন উপহারের ঘোষণা দিয়েছে স্যামসাং বাংলাদেশ। স্যামসাং ব্র্যান্ডের কোরআই থ্রি এ-সিরিজ, কোর আই ফাইভ ও কোর আই সেভেন নোটবুকের সঙ্গে একটি করে মোবাইল ফোন উপহার দেবে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ডুয়াল কোর/ই-সিরিজ নোটবুকের সাথে রয়েছে আগোরার গিফট ভাউচার/ প্রাইজবন্ড।
স্যামসাং বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, ১৬ সেপ্টেম্বর থেকে শুরু করে এ অফার চলবে স্টক থাকা পর্যন্ত। স্যামসাংয়ের ল্যাপটপ দেশের বাজারে বিপণন করছে কম্পিউটার সোর্স এবং স্মার্ট টেকনলোজিস। দেশজুড়ে যে কোন কম্পিউটার শপ থেকেই অফারটি উপভোগ করতে পারবেন ক্রেতারা।