স্যামসাং স্মার্ট একাডেমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যামসাং বাংলাদেশ প্রথমবারের চালু করেছে ‘স্যামসাং স্মার্ট একাডেমি’। গ্যালাক্সি নোট থ্রি প্রি বুকিং গ্রাহকদের জন্য এ অ্যাকাডেমির যাত্রা শুরু হয়। স্যামসাং স্মার্ট একাডেমি উদ্যোগটি বিশ্বজুড়ে গ্রাহকদের সুবিধা দিতে বিভিন্ন অঞ্চল ভিত্তিতে গ্রহণ করা হয়েছে। সম্প্রতি এ স্মার্ট একাডেমি কর্মশালায় উপস্থিত ছিলেন স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সি এস মুন বলেন, শুধু বিশ্বমানের পণ্য তৈরি করাই নয়, গ্রাহকদের জন্য সর্বোত্তম সেবা দিতেই স্যামসাংয়ের এমন উদ্যোগ। অনুষ্ঠানে মোবাইল বিভাগের প্রধান হাসান মেহদীসহ অনেকেই উপস্থিত ছিলেন। কর্মশালায় গ্যালাক্সি গিয়ার উদ্বোধন করা হয়। —বিজ্ঞপ্তি