স্যামসাং স্মার্টফোনে দুই বছরের ওয়ারেন্টি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামসাং ব্র্যান্ডের স্মার্টফোন ক্রেতাদের দুই বছরের ওয়ারেন্টি দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। চলতি বছরের এপ্রিল মাস থেকে কেনা সব মডেলের স্যামসাং স্মার্টফোনের জন্য এ সেবা প্রযোজ্য হবে।৮ আগস্ট এক অনুষ্ঠানে এ ঘোষণা দিয়েছেন স্যামসাং ইলেকট্রনিকসের বাংলাদেশ ব্রাঞ্চ অফিসের ম্যানেজিং ডিরেক্টর সি এস মুন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রান্সকম মোবাইল লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) আরশাদ হক এবং টেলেগ্রা লিমিটেডের (সার্ভিস পার্টনার) এক্সিকিউটিভ চেয়ারম্যান সিরাজ বদরুদ্দীন।