স্যামসাংকে তিরস্কার করলেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্টফোনের নির্মাতা স্যামসাংয়ের কর্তৃপক্ষকে তিরস্কার করেছেন মার্কিন একটি আদালত। স্যামসাংয়ের বিরুদ্ধে অ্যাপলের দায়ের করা একটি মামলার ব্যাপারে আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন একটি বিবৃতি গণমাধ্যমের কাছে প্রকাশ করায় স্যামসাংকে তিরস্কার করেন আদালত। অ্যাপল তার মামলায় অভিযোগ করেছে, তাদের সাতটি পণ্যের ডিজাইনের প্যাটেন্ট লঙ্ঘন করেছে স্যামসাং এবং এতে তাদের ক্ষতি হয়েছে আড়াই শ কোটি ডলার। আদালতের বিচারক লুসি কোহ বলেছেন, মামলার শুনানির সময় উত্থাপিত হয়নি, এমন একটি নথি ও সেই সঙ্গে একটি বিবৃতি প্রকাশ করেছে স্যামসাং। বিচারকদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য প্রতিষ্ঠানটি এটি করেছে, যা কোনোভাবেই করা উচিত হয়নি। অ্যাপল এই মামলার রায় তাদের পক্ষে দেওয়ার জন্য আদালতকে নির্দেশ দিয়েছে, এমন অভিযোগও অস্বীকার করেছেন লুুসি কোহ। স্যামসাংয়ের জনসংযোগ বিভাগ গত মঙ্গলবার নয় পৃষ্ঠার ওই নথি বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের কাছে ই-মেইল করেন। এই নথিতে বলা হয়েছে, অ্যাপল তার একটি হ্যান্ডসেটের নকশা নিয়েছে সনির তৈরি একটি আইফোনের কাছ থেকে। এ ছাড়া নথিতে স্যামসাংয়ের একটি হ্যান্ডসেট দেখিয়ে বলা হয়েছে, এই হ্যান্ডসেটটি অ্যাপলের আইফোন বাজারে আসার আগে তৈরি। নথির সঙ্গে প্রকাশিত বিবৃতিতে স্যামসাং বলেছে, সব সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই আদালতের সিদ্ধান্ত নেওয়া উচিত। এদিকে এই বিবৃতি প্রকাশের প্রতিক্রিয়ায় অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডে জানিয়েছে, এটা স্যামসাংয়ের বিচারপ্রক্রিয়াকে কলুষিত করার একটি উদ্যোগ। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান