প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বাজারে এই প্রথম এল মুক্ত অপারেটিং সিস্টেম টাইজেনে চলা স্যামসাংয়েরে কম দামের স্মার্টফোন। ভারতীয় মুদ্রায় এর দাম পাঁচ হাজার ৭০০ রুপি। এই ফোন ভারতীয় ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। প্লাস্টিকের খাপ, ৪ ইঞ্চি পর্দার এই ফোনই বাজারে স্যামসাংয়ের সবচেয়ে কম দামি স্মার্টফোন। জানা যায়, ভারতের বাজারে মাইক্রোম্যাক্সের স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এই ফোন বাজারে এনেছে স্যামসাং। ভারত ছাড়া আপাতত এই ফোন অন্য কোনো দেশে বাজারজাত করার সিদ্ধান্ত নেয়নি স্যামসাং। এর আগে অবশ্য স্যামসাংয়ের স্মার্টওয়াচ এবং ক্যামেরায় টাইজেনের ব্যবহার ছিল। টাইজেনের অ্যাপ্লিকেশন ব্যবহারের জন্য অনলাইন দোকানও আছে। যেখানে এক হাজারের ওপর অ্যাপ। —অমর সাহা, কলকাতা