স্যামসাংয়ের উইন্ডোজচালিত ‘অমনিয়া এম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনের পর এবার উইন্ডিজ অপারেটিং সিস্টেমের স্মার্টফোন বাজারে নিয়ে আসছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। ‘অমনিয়া এম’ নামের এই নতুন স্মার্টফোনটিতে আছে ৪ ইঞ্চি সুপার অ্যামোলিড ডিসপ্লে, এক গিগাহার্টজের কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ও ৩৮৪ মেগাবাইট র্যাম সুবিধা। স্মার্টফোনটির পেছনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে রয়েছে ভিজিএ ক্যামেরা। এটির অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের জন্য ৪ গিগাবাইট জায়গা রয়েছে। এই স্মার্টফোনটিতে ‘চ্যাটঅন’ মেসেঞ্জার ও ‘অলশেয়ার’ নামে সুবিধা রয়েছে। অলশেয়ারের সাহায্যে টেলিভিশনের যেকোনো বিষয় শেয়ার করা যাবে। অমনিয়াতে থাকছে মাইক্রোসফটের স্কাইড্রাইভে ২৫ গিগাবাইট তথ্য বিনামূল্যে রাখার সুযোগ এবং মাইক্রোসফট অফিসের মোবাইল সংস্করণও ব্যবহার করার সুবিধা।আপাতত ইউরোপের বাজারের জন্যই ‘অমনিয়া এম’ তৈরি হয়েছে বলে জানা গেছে। স্মার্টফোনটির দামের বিষয়ে এখনো মুখে কুলুপ এঁটে রয়েছে স্যামসাং।